![]() |
| বাংলালিংকে প্রতিদিন ফ্রি ইন্টারনেট |
রমজান উপলক্ষ্যে বাংলালিংক গ্রাহকদের জন্য নিয়ে এসেছে প্রতিদিন ১০ ঘণ্টা করে ইন্টারনেট ব্যবহারের সুযোগ। রাত ১টা থেকে সকাল ১১টা পর্যন্ত পাওয়া যাবে বাংলালিংকের এই ইন্টারনেট অফার।
পুরো রমজান মাস জুড়েই চলবে অফারটি। এই অফারে একজন গ্রাহক প্রতিদিন সর্বোচ্চ ১০০ মেগাবাইট পর্যন্ত ইন্টারনেট বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। এই ইন্টারনেট অফারটি উপভোগ করতে গ্রাহকের বাংলালিংক সংযোগে চালু থাকতে হবে যেকোনো একটি ইন্টারনেট প্যাক। অফারটি শুধুমাত্র প্রিপেইড গ্রাহকদের জন্য।
অফারটি উপভোগ করতে গ্রাহককে ডায়াল করতে হবে *৫০০০*৬৬৬# নাম্বারে। অবশিষ্ট ব্যালেন্স জানা যাবে *১২৪*৬৬# নাম্বারে ডায়াল করে।

0 comments:
Post a Comment